জামিয়ার প্রথম সাময়িক পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাশের হার অর্জিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। লেখাপড়ার মান ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।

আসাতিযায়ে কেরামগণের সর্বোচ্চ মেহনত ও দিকনির্দেশনায় অনুষ্ঠিত পরীক্ষাটি জামিয়ার পরবর্তী পরীক্ষা ও বেফাক বোর্ড পরীক্ষার প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেননা, পরীক্ষার ফলাফল ও শিক্ষার্থীদের উপস্থাপন পর্যালোচনা করে পরবর্তী পরীক্ষায় আরও উন্নত ফলাফল অর্জনেরএক্স লক্ষ্যে প্রয়োজনীয় একাডেমিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জামিয়ার মুহতারাম মুহতামিম মুফতি নুরে আলম সিদ্দিকী দা.বা.। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

জামিয়া কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, ধারাবাহিক এ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা আগামী পরীক্ষাগুলোতে আরও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *