জামিয়ায় প্রথম সাময়িক পরীক্ষা সম্পন্ন: কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

জামিয়ার প্রথম সাময়িক পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ পাশের হার অর্জিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। লেখাপড়ার মান ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। আসাতিযায়ে কেরামগণের সর্বোচ্চ মেহনত ও দিকনির্দেশনায় অনুষ্ঠিত পরীক্ষাটি জামিয়ার পরবর্তী পরীক্ষা ও বেফাক বোর্ড পরীক্ষার প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। […]
জামিয়ার নতুন ভবনের উদ্বোধন: নতুন অধ্যায়ের সূচনা

আলহামদুলিল্লাহ, জামিয়ার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত এ ভবনে নুরানী, নাজেরা ও হিফজ বিভাগের ছাত্রদের জন্য আবাসন ও অধ্যয়ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। আধুনিক অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সুবিশাল প্রশস্ত অযুখানা, গোসলখানা এবং অধিকসংখ্যক ইসতেনজাখানাসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এছাড়াও প্রতিটি রুমে শিক্ষকদের অবস্থান, সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা এবং […]
পবিত্র হজ্ব পালন শেষে জামিয়ায় ফিরলেন মুহতারাম মুহতামিম

আলহামদুলিল্লাহ! জামিয়ার মুহতারাম মুহতামিম মুফতি নুরে আলম সিদ্দিকী পবিত্র হজ্ব পালন শেষে সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন করেছেন। হজ্বের পুরো সফরে তিনি হাজীদের খেদমত ও দিকনির্দেশনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সুষ্ঠুভাবে সকল কার্যক্রম সম্পন্ন করেন। তার আগমনে জামিয়ায় আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। জামিয়ার আসাতিযায়ে কেরাম ও শিক্ষার্থীগণ আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেন। পরবর্তীতে দুআর […]