আলহামদুলিল্লাহ! জামিয়ার মুহতারাম মুহতামিম মুফতি নুরে আলম সিদ্দিকী পবিত্র হজ্ব পালন শেষে সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন করেছেন। হজ্বের পুরো সফরে তিনি হাজীদের খেদমত ও দিকনির্দেশনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সুষ্ঠুভাবে সকল কার্যক্রম সম্পন্ন করেন।
তার আগমনে জামিয়ায় আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। জামিয়ার আসাতিযায়ে কেরাম ও শিক্ষার্থীগণ আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেন। পরবর্তীতে দুআর আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সকলে মুহতামিম সাহেবের সান্নিধ্যে ধন্য হন।
জামিয়ায় উপস্থিত হয়ে তিনি আসাতিযায়ে কেরামগণকে সাথে নিয়ে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থাদি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও শৃঙ্খলা বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করেন।
