আলহামদুলিল্লাহ, জামিয়ার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত এ ভবনে নুরানী, নাজেরা ও হিফজ বিভাগের ছাত্রদের জন্য আবাসন ও অধ্যয়ন সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আধুনিক অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সুবিশাল প্রশস্ত অযুখানা, গোসলখানা এবং অধিকসংখ্যক ইসতেনজাখানাসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
এছাড়াও প্রতিটি রুমে শিক্ষকদের অবস্থান, সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড নিয়োজিত রয়েছে। জামিয়া কর্তৃপক্ষ শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব ব্যবস্থা গ্রহণ করেছেন।
বর্তমানে ভবনের দ্বিতীয় তলায় মসজিদের নির্মাণ কাজ চলমান রয়েছে। পাশাপাশি তৃতীয় তলায় কিতাব বিভাগের ছাত্রদের আবাসন ও অধ্যয়নের জন্য অবকাঠামো নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
জামিয়া কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, এ আধুনিক সুবিধাসম্পন্ন ভবন শিক্ষার্থীদের ইলম অর্জনে আরও অনুপ্রেরণা যোগাবে এবং দ্বীনি শিক্ষার পরিবেশকে আরও সুদৃঢ় করবে।
