ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া নুরে মদিনা মাদরাসায় পবিত্র মাহে রমযান উপলক্ষে ১ই রমযান থেকে ২০ই রমযান পর্যন্ত এক বিশেষ শিক্ষা কোর্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ইলমী মানোন্নয়ন, ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও ব্যক্তিত্ব গঠনের লক্ষ্যে এই কোর্সের আয়োজন করা হয়।

কোর্সে জামিয়ার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী উর্দূ ভাষা শিক্ষা ও বাংলা হাতের লেখা উন্নয়নমূলক ক্লাস পরিচালিত হয়। ২০ই রমযান কোর্স সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শেষ হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *